বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জন ও হামে ১ জনের মৃত্যু

ছবি: মধুমতি গ্রাফিক্স বিভাগ

খুলনা প্রতিনিধি:

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন এবং সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৫ জন ডেঙ্গু রোগী এবং ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন এবং খুলনা জেলা হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৬৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৩২২ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯ জনের।

এদিকে, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৮৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৬৫ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু ও হাম দুই রোগের ক্ষেত্রেই সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493