বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় জাতীয় যুবশক্তির বাইক র‍্যালি

খুলনা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের আত্মপ্রকাশ উপলক্ষে খুলনায় বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর শিববাড়ি মোড় থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব মো. হেলাল খন্দকার ও মুখ্য সংগঠক আলিফ আফিফ অন্তিক। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সংগঠক ও সদস্যরা অংশ নেন।

র‍্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সোনাডাঙ্গা, গল্লামারী, ময়লাপোতা, ডাকবাংলা, আহসান আহমেদ রোড ও পিটিআই মোড় প্রদক্ষিণ করে। পরে শের-ই বাংলা রোড হয়ে পুনরায় শিববাড়ি মোড়ে এসে র‍্যালিটি শেষ হয়।

আয়োজকেরা জানান, খুলনা মহানগরের তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে বলেও জানান তারা।

র‍্যালি সফল করতে অংশ নেওয়া সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493