বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

গল্লামারী বধ্যভূমির জলাশয়ে বিএনপির মাছের পোনা অবমুক্ত

খুলনা প্রতিনিধি:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় মাছের পোনা অবমুক্ত করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনার গল্লামারী বধ্যভূমির জলাশয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে মো. মনিরুজ্জামান মন্টু বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও সুষম খাদ্য নিশ্চিত করতে মাছের উৎপাদন বাড়ানো প্রয়োজন। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, জনগণের কল্যাণে কাজ করা একটি গণমুখী দল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে।

এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ বাংলাদেশের ঐতিহ্যের অংশ। কিন্তু উন্মুক্ত জলাশয় ও পুকুর নষ্ট হওয়ার কারণে দেশীয় মাছের উৎপাদন ও বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শামীম কবির, কামরুজ্জামান টুকু ও তফছির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্যসচিব ফারুক খন্দকার, জেলা যুবদলের সদস্যসচিব নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব খান ইসমাঈল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এদিকে, জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান বাবলু অসুস্থ হয়ে খুলনা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ নেতারা ক্লিনিকে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493