বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

যশোরের অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া উড়োতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মশরহাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৬০) ও তাঁর ফুফু আখিরন বিবি (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান আখিরন বিবি।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493