বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

টাইগার গার্ডেন এসি বিস্ফোরণে আগুন, হোটেলজুড়ে আতঙ্ক

খুলনা প্রতিনিধি:

খুলনার বহুল পরিচিত টাইগার গার্ডেন হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হোটেলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকালে হোটেলের ৫০২ নম্বর কক্ষে হঠাৎ এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে আগুনে ওই কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এসি বিস্ফোরণের প্রকৃত কারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগুন লাগার ঘটনায় হোটেলে অবস্থানরতদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493