বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ২ নং ওয়ার্ড যুবদলের মশা নিধন কর্মসূচি

খুলনা প্রতিনিধি:

খুলনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি ও মশার বিস্তার রোধে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর যুবদল। এর অংশ হিসেবে মহানগরের ২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিন দিয়ে বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এ ছাড়া মহানগর যুবদলের সদস্য মো. রবিউল ইসলাম রবি ও মো. জসিম শেখ উপস্থিত ছিলেন।

২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. রাসেল মাহমুদ ও সদস্য সচিব মো. মামুনুর রশিদ মুন্নার নেতৃত্বে এ মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ওয়ার্ড ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা এবং মশার প্রজননপ্রবণ স্থানে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে মশা নিধন করা হয়।

এ সময় ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। ওয়ার্ডবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493