বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা সদর হাসপাতালে এমপি হেলালের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

খুলনা প্রতিনিধি:

ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে খুলনা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
শনিবার সকাল ১০টায় তিনি খুলনা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের সার্বিক পরিস্থিতি এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন তিনি।

সাক্ষাৎকালে সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে পরামর্শ দেন। পাশাপাশি হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের আমির এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি মো. আব্দুস সালাম, থানা বায়তুল মাল সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, লবণচড়া থানার সাবেক আমির মোজাফফর হোসেন, ৩১ নম্বর ওয়ার্ড আমির নূর হোসাইন বাবুল, ২৪ নম্বর ওয়ার্ড আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২১ নম্বর ওয়ার্ড আমির আল মামুন মল্লিক, ২২ নম্বর ওয়ার্ড আমির আরাফাত হোসেন, ২৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. সাব্বির তরফদার, ২৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি এজাজুল ইসলাম, বায়তুল আমান ইউনিটের সভাপতি জিএম মঈন উদ্দিন, থানা যুব বিভাগের সেক্রেটারি মামুর হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আমানত আলী হালদার, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির হোসেন লিটন, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. বেলাল জামান, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজসহ আরও অনেকে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493