বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান

শেখ মোঃ নাসির উদ্দিন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রবাস ও কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বানী শুনিয়েছিলো, এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছিলো, জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলো। বিএনপি সরকার গঠনের পরে ছয়মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু তাদের দেয়া কোন প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায় নাই।

বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। গত ছয়মাসে শুধু আরএমজি খাতেই বেকার হয়েছে ২০ হাজারের মতো মানুষ, প্রতিদিন গড়ে দশজন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয়মাস ব্যর্থতার সাক্ষ্য দেয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর’ ২৬), বিকাল ৪ টায় পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যলয়ের সামনে সম্প্রতি সংসদে পাশ হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ইং বাতিল, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের ধর্মীয় বিধান পালনে সহায়তা করতে রাষ্ট্র বাধ্য। বর্তমান সরকারও কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন করবে না বলে বারংবার অঙ্গিকার করেছে। কিন্তু সরকারের ছয়মাস যেতে না যেতেই সরকার শরীয়াহ বিরোধী আইন পাশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে সম্প্রতি সংসদে পাশ হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ইং এই আইন বাতিল করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা মোঃ দীন ইসলাম ও জেলা সেক্রেটারী আলহাজ্ব শফিকুল ইসলাম এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পূর্ব সভাপতি এ কে এম রেজাউল করীম সরদার।

সভাপতির বক্তব্যে মুফতী ইমরান হোসাইন বলেন, মানুষ হত্যার পরে পুলিশ খুনিদের গ্রেফতার করলেও কোন বিচার হয় না। নিম্ন আদালতে বিচারের রায় ঘোষণা হলেও সেই রায় আর কার্যকর হয় না, আদালতের অন্দরে বিচার পথ হারায়। অথচ জনগণের প্রত্যাশা ছিলো, অপরাধ সংগঠনের আগেই পুলিশ সক্রিয় হবে, অপরাধ সংগঠনের আগেই অপরাধী নিস্ক্রিয় হবে। সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে।
সরকারকে বলবো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, লোডশেডিং কমান, জ্বালানি সংকট সমাধান করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি মাওলানা মোজাফফর হোসাইন,শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জেলা সহ-সভাপতি শাইখুল ইসলাম বিন হাসান , শেখ হাসান ওবায়দুল করিম, মুফতি আজিজুর রহমান সোহেল, জয়েন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, জেলা জয়েন্ট সেক্রেটারি হারুন অর রশিদ, এসিস্টেন্ট সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার , জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক -১ মোঃ মঈন উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক-২ মুফতী ইসহাক ফরিদী , সাংগঠনিক সম্পাদক-৩ আলহাজ্ব কবির হোসেন হাওলাদার , সাংগঠনিক সম্পাদক-৪ শেখ মুহাম্মাদ সালিম , জেলা সাংগঠনিক সম্পাদক ১ মুফতি এনামুল হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক ২ মুফতি রফিকুজ্জামান, নগর প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, জেলা প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ , মাওলানা জাহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, এফ এম আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন , মোহাম্মদ মহিবুল্লাহ, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, মাওলানা আসাদুল্লাহ হামিদী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, মোহাম্মদ ইউসুফ আলী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, মাওলানা জাহিদুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মারুফ রহমান , মাওলানা ফয়জুল্লাহ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ বাদশা খান , আলহাজ্ব আবু দাউদ শেখ, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক গাজী মিজানুর রহমান , মোহাম্মদ নুরুল হুদা সাজু, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন , সহ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি আবদুল মান্নান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ শোয়াইবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম , সহ দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহা মামুন আর রশিদ, সদস্য মুফতী আ ঃ রহিম, মাওলানা মাইনুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব বন্দ সরোয়ার, মোঃ নুরুজ্জামান বাবুল , আলহাজ্ব শফিউল ইসলাম, মোঃ মিরাজ মহাজন , ইন্জিনিয়ার খালিদ হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম , মাওলানা ওমর ফারুক, হাফেজ জাহিদুল ইসলাম, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস , মাস্টার জাফর সাদেক , সৈয়দ রহমত আলী , হাফেজ কারিবুল ইসলাম , মুফতী মাহবুবুর রহমান, মোঃ আবু গালিব , আলহাজ্ব মোঃ আবু বেলাল ,

আলহাজ্ব এস এম শোয়াইব আলী, আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন , আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন , আলহাজ্ব মোঃ তরিকুল ইসলাম বন্দ, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, আলহাজ্ব জি এম কিবরিয়া, আলহাজ্ব শেখ জামিল আহমাদ, আলহাজ্ব নজরুল ইসলাম শি শিক্ষক নেতা মাওলানা জি এম এমদাদুল হক, শ্রমিক নেতা মৌলভী গাজী আল আমিন, মাওলানা তৌহিদুল ইসলাম মামুন, যুব নেতা মোঃ আব্দুর রশিদ, ছাত্র নেতা মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, রফিকুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ, মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493