বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

ডেঙ্গু মোকাবেলায় নগরীতে আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

খুলনা প্রতিনিধি:

খুলনায় ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ডেঙ্গু প্রতিরোধে নগরীতে গত প্রায় তিন মাস ধরে কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আগামী আরও তিন মাস ওয়ার্ডে ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার সকালে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে জ্বরে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে এর আগে নগরীতে তিনটি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছিল। রোববার থেকে আরও তিনটি ক্যাম্প চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরবাসী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন।

কেসিসি সূত্র জানায়, এর আগে ১৭ নম্বর ওয়ার্ডের আবু বকর খান আদর্শ প্রাথমিক বিদ্যালয়, ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার ভেড়িবাঁধ এবং ৩০ নম্বর ওয়ার্ডের টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে তিনটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। নতুন করে ২৯ ও ২৭ নম্বর ওয়ার্ড কার্যালয় এবং ১৮ নম্বর ওয়ার্ডের নবপল্লী কমিউনিটি সেন্টারে আরও তিনটি ক্যাম্প চালু করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন কার্যক্রম তুলে ধরে নজরুল ইসলাম মঞ্জু বলেন, নিয়মিত ওষুধ স্প্রে করার ফলে বড় বড় ড্রেনের মশার প্রজননস্থল অনেকটাই ধ্বংস হয়েছে। এখন ছোট ছোট জলাধারেও মশার বংশবিস্তার হতে পারে—এমন আশঙ্কায় বাড়ি বাড়ি ওষুধ স্প্রে করা হচ্ছে।

এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক পর্যায়ক্রমে ২৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493