বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

খুলনা প্রতিনিধি:

আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই এবং সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’-এর প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রচলিত আইনই যথেষ্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।

আইনমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি বিচারপ্রার্থী মানুষ যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা খুলনা জেলার উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা সম্প্রসারণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় জেলার বিভিন্ন সমস্যা ও তা সমাধানে করণীয় নিয়েও আলোচনা হয়।

এর আগে সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ বিচার বিভাগের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

ওই সভায় আইনমন্ত্রী মামলা দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমাতে আদালতে মামলাজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493