বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের স্টাফসহ তার মা নির্যাতনে শিকার

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর বৈকালী এলাকায় মা ও ছেলেকে মারধর এবং তাদের বাড়ির গেট ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার খুলনা কার্যালয়ের স্টাফ ইয়াসিন শেখ আলভী (২৩) ও তাঁর মা রোজি ইসলাম (৫০)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১১টার দিকে বৈকালী বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার খালিশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।

আহত আলভীর ভাষ্য, রাত ১০টার দিকে বৈকালী বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে এলাকার কয়েকজন কিশোর তাঁকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে। তিনি কোনো প্রতিবাদ না করে বাড়িতে ফিরে বিষয়টি তাঁর স্কুলপড়ুয়া ছোট ভাইকে জানান। পরে তাঁর ছোট ভাই ওই যুবকদের একজনকে ফোন করে কেন তাঁর ভাইকে লক্ষ্য করে এমন মন্তব্য করা হয়েছে, তা জানতে চান। এ সময় ফোনে তাঁকেও অশালীন মন্তব্য ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আলভী।

এর কিছুক্ষণ পর কয়েকজন যুবক তাঁদের বাড়ির সামনে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং গেট খুলতে বলে। গেট না খোলায় তারা সেটি ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে আলভীকে মারধর করে বলে অভিযোগ তাঁর। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মা রোজি ইসলামকেও মারধর করা হয়।

পরে পরিবারের অভিভাবক নুর ইসলাম শেখ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা চলে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। যাওয়ার সময় তারা মামলা করলে কোনো সমস্যা হবে না—এমন হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের সিনিয়র স্টাফ জাহিদ বলেন, আলভী দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু বখাটের অশালীন মন্তব্যের শিকার হয়ে আসছিলেন। তাঁর চলাফেরার ধরন নিয়ে তাঁকে বিভিন্ন সময় কটূক্তি করা হতো বলে আলভী তাঁকে একাধিকবার জানিয়েছেন।

জাহিদ বলেন, “প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে চলাফেরার অধিকার রয়েছে। কারও ব্যক্তিগত বৈশিষ্ট্য বা চলাফেরার ধরন নিয়ে তাকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

আলভীর মা রোজি ইসলাম বলেন, তাঁদের বাড়ির পাশের একটি জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ রয়েছে। ওই জমির বিষয়ে এক পক্ষকে সমর্থন করায় একটি মহল তাঁদের ওপর ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় তাঁদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তাঁরা খালিশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার সময় তিনি খুলনার বাইরে ছিলেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরে জানাবেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493