বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

জিয়া শিশু-কিশোর সংগঠনের খুলনা মহানগর ও জেলা কমিটি ঘোষণা

খুলনা ব্যুরো:

জিয়া শিশু-কিশোর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে খুলনা মহানগর ও খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ৩৩ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিয়াজ আহমেদ তুহিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন এ. কে. এম. শফিকুল হোসেন, শেখ মোহাম্মদ মাহবুবুল আলম, এস. এম. আবু সাইদ, বনানী সুলতানা ঝুমু, এ. এ. কে. আলমগীর, খাইরুল আলম ও কাউসারী জাহান মঞ্জু।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস. এম. রায়হান আলমগীর, নুরুন নাহার নাজমুন নেছা জেবা, ফখরুল ইসলাম শিবলু এবং গাজী হাসান রুমি। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশরাফুল রহমান মিলন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিজানুর রহমান।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. সোহেল হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মো. ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক হিসেবে সৈকত মো. সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ফরিদা পারভীন পলি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে শেখ জাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. ইউনুছ মিয়া, আইন বিষয়ক সম্পাদক হিসেবে ফারহানা বিনতে হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মো. সোয়েব খান, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে এনরোজ খান বাহার, শিল্প, চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে মিজানুর রহমান জুয়েল মনোনীত হয়েছেন।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আদনান হাসান, তানভীর মনিরুজ্জামান মানিক, মো. মাহবুব হোসাইন, মোহাম্মদ সবুর, সুলতান মাহমুদ জনি এবং মো. রনি সানা।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটি শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিকাশে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি খুলনায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493