বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা ● নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ● ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের ● ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
খুলনা বিভাগ

ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের

খুলনা প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

বুধবার খুলনা ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে এডিস মশা ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়। পরে ওই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে তার শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, এডিস মশা সাধারণত ঘরের ভেতর ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। বর্ষাকালে ড্রাম, পুরোনো টায়ার, ফুলের টব, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তার ঘটে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ে।

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অফিস, বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জনসচেতনতা তৈরিতে ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক (অনুবাদ ও সংকলন বিভাগ) মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক (পরিকল্পনা বিভাগ) মো. বজলুর রশিদ এবং খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী।

ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার উপপরিচালক, মডেল মসজিদের ইমাম, কওমি মাদরাসার মুহতামিম, আলেম-ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে বিভাগীয় কমিশনার ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493