রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় জামায়াতের ১৬ নম্বর ওয়ার্ডে প্রীতি ফুটবল ম্যাচ

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে হামিদনগর একাদশ ও নূরনগর একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হামিদনগর একাদশ বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী দল হামিদনগর একাদশের হাতে পুরস্কার হিসেবে ফুটবল তুলে দেওয়া হয়। খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেন ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাইফুল ইসলাম, ওয়ার্ডের কর্মী মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাফি, মো. ইউসুফ, মোহাম্মদ মুস্তাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, “মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গড়তে হলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।” যুবসমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581