বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় ডিবির অভিযানে অস্ত্রসহ আটক ১

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর মোতলেবের মোড় এলাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খুলনা থানার যৌথ টিম। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কেএমপির গোয়েন্দা বিভাগ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ভোর প্রায় ৩টা ৪৫ মিনিটে খুলনা থানাধীন মোতলেবের মোড় এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার গুরুতর আহত হন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে নিরালা আবাসিক এলাকার রোড-২৯-এর ই/৪১ নম্বর একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে সেখান থেকে শিবলী হোসেন রুবেলকে আটক করা হয়।

তল্লাশির সময় তার শয়নকক্ষে রাখা একটি শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, শিবলী হোসেন রুবেল কথিত পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তার বিরুদ্ধে আগে একটি ডাকাতি ও তিনটি চুরির মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

কেএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493