রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

খুলনা ব্যুরো:

খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে নগরের কে.ডি. ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। খুলনা জেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

মিছিলের আগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু।

এ ছাড়া খুলনা জেলা যুবদলের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিল ও আলোচনা সভায় অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581