রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

আজমুল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোনাডাঙ্গায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি:

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোনাডাঙ্গায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের আশ্বাসের পর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। এতে দুপুরের পর সোনাডাঙ্গা এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হত্যার বিচার ও এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

এদিকে, সড়ক অবরোধের কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন এবং সোনাডাঙ্গা এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১টার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

আলোচনায় অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, আজমুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রতিশ্রুতি দেন তিনি।

পুলিশের পক্ষ থেকে দেওয়া এই আশ্বাসের পর শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন। এরপর সোনাডাঙ্গা এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581