রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনা বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ২৮৬

খুলনা প্রতিনিধি:

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৮৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন চিকিৎসা নিচ্ছেন। নতুন আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১০৮ জন, বাগেরহাটে ৫২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই খুলনা জেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৮৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আরও ২৯৪ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ২১ জন। এছাড়া খুলনা জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২ জনের।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসসহ জনসচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581