স্টাফ রিপোর্টার:
সবার প্রিয় শিমলা হিজড়া আর নেই। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে মারা যান। শিমলা হিজড়া (৪৫) তৃতীয় লিঙ্গের মানুষ হলে সমাজে মানবিক কাজে সবার আগে থাকার চেষ্টা করতেন।
এ জন্য তিনি তৃতীয় লিঙ্গের হয়ে এলাকায় সবার প্রিয় হয়ে ওঠেন। খালিশপুর কাশিপুরে জানাজা শেষে গোয়ালখালি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শিমলা হিজড়ার মেয়ে পরিচয়দানকারী প্রিয়া হিজড়া এ তথ্য নিশ্চিত করেন। কিছু বিদায় শব্দে প্রকাশ করা যায় না। দক্ষিণ বাংলাদেশের এই হিজড়া নেত্রী এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের এলজিবিটিআইকিউ কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন, সংকটে আশ্রয় হয়ে, সংগ্রামে সাহস জুগিয়ে। তাঁর এই নিবেদনের স্বীকৃতি ছিল ২০২৬ সালের জুলহাজ মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভারসিটি। কিন্তু কোনো সম্মাননাই মানুষের জীবনে তাঁর ভালোবাসা ও অবদানের পূর্ণ পরিচয় দিতে পারে না। তাঁর পরিবার, প্রিয়জন ও কমিউনিটির প্রতি আমাদের গভীর সমবেদনা। তিনি ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শ্কো সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিভাগীয় মিডিয়া ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমন, সদস্য সচিব সাইফুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

