রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক কমিটি গঠন

খুলনা প্রতিনিধি:

আগামী তিন মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহম্মদ হামীম রাহাতকে আহ্বায়ক এবং ডা. আব্দুল্লাহ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এস এম আরিফুর রহমান মিঠু ও গাজী শরিফুল ইসলাম ওহিদকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন শরীফ বদরুদ্দোজা মো. সাদী।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন রাফসান রফিক ওশান ও ফরিদ আহমেদ পাঠান। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মিজানুর রহমান নোভাকে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শামসুল আরেফিন চৌধুরী লিওন, সাইফ নেওয়াজ ও ফয়জুল্লাহ ইকবাল শাকিল।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী তিন মাসের জন্য খুলনা মহানগর শাখার এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581