খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর লবণচরা থানাধীন ১৬ বিঘা আল আকসা মসজিদ গলিতে এক নারীকে নিয়ে আসার অভিযোগে সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা।
পরে খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, সম্রাটের আগে থেকেই স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এর মধ্যে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে এক তরুণীকে ওই এলাকায় নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা সম্রাটকে আটক করেন।
পরে খবর পেয়ে লবণচরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সম্রাটকে তাদের হেফাজতে নিয়ে থানায় যায়।
স্থানীয়রা ঘটনাটিকে পরকীয়াজনিত সম্পর্কের অভিযোগ হিসেবে উল্লেখ করলেও, বিষয়টি নিয়ে পুলিশি তদন্তের আগে অভিযোগটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে লবণচরা থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

