রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ডেঙ্গুতে আক্রান্ত খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন

স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে বের হওয়ার পর জ্বরে আক্রান্ত হন মাহফুজা খাতুন। পরদিন ২৯ সেপ্টেম্বর খুলনায় ফিরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করানো হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোছা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581