রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

কয়রায় ইউপি নির্বাচনের ঘিরে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়েত

কয়রা (খুলনা) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা সদর ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়নটিতে দলীয় প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা, ব্যবসায়ী ও কয়রা বাজার কমিটির একাধিকবার নির্বাচিত সভাপতি সরদার জুলফিকার আলমের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় কয়রা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত জরুরি তারবিয়াত ও আরকান বৈঠকে এ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বৈঠকে উপজেলা জামায়াতের পুরুষ ও মহিলা রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কয়রা উপজেলা তদারককারী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, মাওলানা এস এম আমিনুল ইসলাম এবং অধ্যক্ষ গাওসুল আযম হাদী।

বৈঠকে প্রধান অতিথি মুন্সি মিজানুর রহমান আসন্ন ইউপি নির্বাচনে কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হিসেবে সরদার জুলফিকার আলমের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে কয়রা সদর ইউনিয়নের প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হলে ইউনিয়নটিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর পদটি শূন্য হয়ে যায়। এতে দলটির নতুন প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা তৈরি হয়।

শেষ পর্যন্ত সরদার জুলফিকার আলমের নাম ঘোষণার মধ্য দিয়ে কয়রা সদর ইউনিয়নে জামায়াতের প্রার্থী নির্ধারণ হলো। এদিকে বিএনপির একাধিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। ফলে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে নির্বাচনের ফলাফল নির্ভর করবে ভোটারদের সিদ্ধান্ত ও নির্বাচনী পরিবেশের ওপর।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581