খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর ক্লে রোড মোড়ে অবস্থিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে খুলনা শপিং কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় কথিত মালিকপক্ষ সমিতির কার্যালয় ভাঙচুর করেছে। এ ঘটনাকে তারা নিন্দনীয় ও গর্হিত কাজ হিসেবে উল্লেখ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমিতির কার্যালয় পূর্বের স্থানে পুনঃস্থাপনের দাবি জানান তারা।
একই সঙ্গে রাতের আঁধারে কার্যালয় ভেঙে ফেলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ী নেতারা। এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি এস আনাম উল হোসেনের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিপণী বিতান কেন্দ্রের সাধারণ সম্পাদক ও খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম (মাসুম)।
এ সময় বক্তব্য দেন খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের সদস্য সচিব সোহাগ দেওয়ান, খুলনা করাত মিল মালিক সমিতির সভাপতি বদরুল আনাম, ব্যবসায়ী মিজানুর রহমান টিংকু, ইঞ্জিনিয়ার তুহিন, সাকিম জমাদ্দার, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ইসলাম খান, মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, শহীদ সোহরাওয়ার্দী বিপণী কেন্দ্রের সভাপতি রফিক মোড়ল, বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, খুলনা বিপণী বিতান ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া মশিউর রহমান বিপণী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জুয়েল ও সাধারণ সম্পাদক মো. আলম, দরবেশ চেম্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শহীদ অ্যাডভোকেট আব্দুল জব্বার মার্কেটের সভাপতি এমারত হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, চাঁদনী চক মার্কেটের সভাপতি কাজী মাসুদুর রহমান দুলু, ডাকবাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ, সদর ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের, চশমা বণিক সমিতির সভাপতি চৌধুরী মাহমুদ, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবু, জলিল টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ, খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির গাজী শহীদুল্লাহ ও ব্যবসায়ী নেতা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করেন খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মোতাহার হোসেন, কাজী জসীম উদ্দিন (মাসুম), শওকত অপু, কাজী মো. নবীন, আমীর হোসেন রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

