নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় খুলনা নগরীর সংগঠন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আবাসন ব্যবস্থা এবং আর্থিক সহায়তার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংগঠনের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রাপ্তিতে প্রয়োজনীয় সহায়তার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমইউজে খুলনা-র সভাপতি মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা ও ডিএম রেজা সোহাগ।
সভা শেষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

