রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনার সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে তন্ময় কুমার মন্ডলকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় আধাঘণ্টা পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ দেননি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে খুলনা সদর থানার কাছাকাছি কেডি ঘোষ রোডে অবস্থিত সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুখে কাপড় বাঁধা কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে সাব-রেজিস্ট্রারকে কার্যালয় থেকে বের করে নিয়ে যান।

কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তন্ময় কুমার মন্ডলকে একটি রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। রিকশায় থাকা মুখে কাপড় বাঁধা এক ব্যক্তি তার পেটে পিস্তল তাক করে রেখেছেন। রিকশার সামনে ও পেছনে দুটি মোটরসাইকেল চলছিল। এ ছাড়া মুখোশধারী আরেক ব্যক্তিকে রিকশাটির পেছনে দৌড়াতে দেখা যায়। রিকশাটি পশ্চিম সদর হাসপাতাল রোড হয়ে জেলখানা ঘাটের দিকে চলে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তন্ময় কুমার মন্ডল কার্যালয়ে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি সেখানে আসেন। পরে তারা তাকে টেনে-হেঁচড়ে বাইরে নিয়ে যান। প্রথমে মোটরসাইকেলে এবং পরে রিকশায় করে তাকে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।

ঘটনার প্রায় আধাঘণ্টা পর তন্ময় কুমার মন্ডল একাই কার্যালয়ে ফিরে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি তাকে অপহরণ বা তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

তন্ময় কুমার মন্ডল বলেন, ‘আমি কার্যালয় থেকে বাইরে বের হচ্ছিলাম। তখন তারা একটি সমস্যার কথা বলে। তাই কথা বলতে গিয়েছিলাম। তারা কারা, জানি না। তারা আমাকে রিকশায় করে নদীর ঘাটে নিয়ে যায়। সেখানে কিছু কথা বলে আমি চলে আসি। আমাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সত্য নয়।’

তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে কিছুটা আতঙ্কিত ও অসংলগ্ন মনে হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে উপস্থিত খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‘দুপুর ৩টা ১০ মিনিটের দিকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সিসিটিভি ফুটেজে তাকে একটি রিকশায় করে নিয়ে যেতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে থাকতেই তিনি ফিরে আসেন। তিনি কোনো অভিযোগ দেবেন না বলে জানিয়েছেন।’

তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, কাগজপত্র দেখানোর কথা বলে সাব-রেজিস্ট্রারের ইচ্ছার বিরুদ্ধে তাকে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। ঘটনার পর অফিসপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, তিনিও ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581