রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী পাবনায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার দৌলতপুর থানাসহ মহানগরীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-১২-এর যৌথ দল।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওসমান খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার দেওয়ান মুন্সির ছেলে।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানি ও র‍্যাব-১২-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানকে গ্রেপ্তার করে। তিনি খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘আরমান বাহিনী’র প্রধান আরমানের অন্যতম সহযোগী বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসমানের অপরাধসংক্রান্ত নথি পর্যালোচনায় খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর ওসমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581