রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় পরোয়ানাভুক্ত আসামি অনুপম গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনায় বহুল আলোচিত হাবিবুর রহমান সবুজ হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি অনুপম মহলদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অনুপম মহলদার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকার নিভান মহলদারের ছেলে। বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ মে বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তদন্ত শেষে অনুপম মহলদারকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন থানায় দায়ের করা আরও অন্তত তিনটি হত্যা মামলার অভিযোগপত্রে অনুপমের নাম রয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ৭ মার্চ খুলনা মহানগরীর বিভিন্ন স্থান থেকে হাবিবুর রহমান সবুজের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আলোচিত হত্যা মামলাটি উল্লেখযোগ্য।

ওই মামলায় খুলনা থানায় মামলা দায়েরের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তাঁদের মধ্যে অনুপম মহলদারও রয়েছেন।

এ ছাড়া ২০১৩ সালে খালিশপুর থানায় এবং ২০১৪ সালে ফুলতলা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার অভিযোগপত্রেও তাঁর নাম রয়েছে। অন্যদিকে, ২০০৯ সালে বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি চুরির মামলায় অনুপমের তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল।

বটিয়াঘাটা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581