স্টাফ রিপোর্টার
এনসিপির খুলনা মহানগরনকমিটির যুগ্ম সদস্য সচিব হলেন মোহাম্মদুল্লাহ হাফেজী আরিয়ান। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদুল্লাহ হাফেজী (আরিয়ান)। তিনি
নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদুল্লাহ হাফেজী সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনমুখী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশ ও মানুষের কল্যাণে নিজের সাংগঠনিক দক্ষতা কাজে লাগানোর সুযোগ হিসেবে তিনি এ দায়িত্বকে দেখছেন।
তিনি জানান, সততা, নিষ্ঠা, রাজনৈতিক প্রজ্ঞা ও দায়িত্ববোধকে সামনে রেখে খুলনা মহানগর এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চান।
এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেবেন।

