রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনা বিভাগীয় স্টেডিয়াম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরা হয়েছে: হুইপ বকুল

খুলনা প্রতিনিধি

খুলনায় আন্তর্জাতিক ক্রিকেটের সুদিন ফিরিয়ে আনতে বিভাগীয় স্টেডিয়ামকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামের সার্বিক সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে অর্থ বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা বিভাগীয় স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিনসহ স্থানীয় ক্রীড়া ও রাজনৈতিক নেতারা।

মতবিনিময়কালে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, দীর্ঘদিন প্রয়োজনীয় অবকাঠামোগত রক্ষণাবেক্ষণের অভাব এবং অতীতের উন্নয়ন কার্যক্রমে অনিয়মের কারণে বিভাগীয় স্টেডিয়ামটির বর্তমান জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছে। খুলনা অঞ্চলের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে স্টেডিয়ামটির সংস্কার এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, স্টেডিয়ামটির আধুনিকায়নে ক্রীড়া প্রতিমন্ত্রীও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে নেতারা স্টেডিয়ামের গ্যালারি, ড্রেনেজ ব্যবস্থা ও মূল মাঠ ঘুরে দেখেন। তবে সংস্কারকাজের সম্ভাব্য ব্যয়, অর্থ বরাদ্দের নির্দিষ্ট সময়সীমা এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হলে খুলনা বিভাগীয় স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের উপযোগী হয়ে উঠতে পারে। এর মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসার পাশাপাশি স্থানীয় ক্রিকেটের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581