রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

গুটুদিয়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রে মনিরুজ্জামান লেলিন

স্টাফ রিপোর্টার

খুলনার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আলোচনায় রয়েছেন চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান লেলিন। একটি আধুনিক, মডেল ও অসাম্প্রদায়িক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন। তিনি খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক বিমানবাহিনী কর্মকর্তা।

মনিরুজ্জামান লেলিনের পরিকল্পনায় অগ্রাধিকার পেয়েছে ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং বেহাল রাস্তাঘাট সংস্কার। একই সঙ্গে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীর উন্নয়ন এবং শিক্ষা, কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা বাড়াতে একটি সরকারি কবরস্থান ও ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছেন এই প্রার্থী। পাশাপাশি জরাজীর্ণ মসজিদ, মন্দির ও শ্মশান সংস্কারের মাধ্যমে সব ধর্মের মানুষের ধর্মীয় ও সামাজিক সুবিধা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

লেলিনের অঙ্গীকার অনুযায়ী, সততা, মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তাঁর লক্ষ্য, গুটুদিয়াকে এমন একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করা, যেখানে নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থানের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।
তাঁর নির্বাচনী পোস্টারেও একটি অসাম্প্রদায়িক ও আত্মমর্যাদাশীল ইউনিয়ন গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, প্রশাসনিক সমন্বয় ও কার্যকর উদ্যোগ কতটা নিশ্চিত করা সম্ভব হবে, তা নির্বাচিত হলে তাঁর কর্মপরিকল্পনার বাস্তবায়নের মধ্য দিয়েই স্পষ্ট হবে।
গুটুদিয়া ইউনিয়নের ভোটারদের কাছে এসব উন্নয়ন প্রতিশ্রুতি কতটা গ্রহণযোগ্যতা পায়, সেটিই এখন নির্বাচনী আলোচনার অন্যতম বিষয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581