রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

তেরখাদায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আতঙ্কে দোকানপাট বন্ধ

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় ব্যাহত হয় বেচাকেনা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুর্গাপূজার মণ্ডপে পূজা দেখা নিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী বলেন, ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখ ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। বিষয়টি সমাধানের জন্য উপজেলা বিএনপির নেতারা আলোচনায় বসার উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, উপজেলা যুবদলের নেতা রহমান কবির ও সাব্বির আহমেদ টগরকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনাটি মীমাংসার পরিকল্পনা ছিল। কিন্তু এর আগেই অনাকাঙ্ক্ষিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটে।

চৌধুরী কাওসার আলী আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এ বিষয়ে প্রতিনিধি পাঠাচ্ছেন। তাঁদের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার কারণে কাটেঙ্গা বাজারে সাময়িকভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581