রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

নগরীর ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি

শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় খুলনার খালিশপুর ও দৌলতপুর অঞ্চলের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থসামাজিক অবস্থার অবনতি ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার সকালে নগরীর ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় নিয়মিত বিভিন্ন ওয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করছেন কেসিসি প্রশাসক।

মতবিনিময়কালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু সংক্রমণের হার কমে এলেও নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে স্বল্প আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কেসিসির পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এর আগে সকালে প্রশাসক ২ ও ৩ নম্বর ওয়ার্ডের হেলালের বসতি-১ ও বসতি-২ এবং রেললাইন বসতি এলাকা পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, সিরাজুল হক নান্নুসহ সিটি করপোরেশনের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581