রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আঠারমাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আবদুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) এবং একই গ্রামের আবদুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫)।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, আব্দুর রউফ চুকনগরের একজন মৎস্য আড়ত ব্যবসায়ী। মঙ্গলবার রাতে মাছচাষিদের বকেয়া টাকা পরিশোধের জন্য তিনি তাঁর আড়তের কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চুকনগরে যান। টাকা পরিশোধ শেষে বাড়ি ফেরার পথে রাত দেড়টার দিকে আঠারমাইল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি ইমাদ পরিবহন তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রউফ ও ইউনুসের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খর্নিয়া এলাকার চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581