বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী এবং নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে আটক করা হয়। একই রাতে সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলামকে।

পুলিশ জানায়, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন। একই ধরনের আরেকটি মামলায় রফিকুল ইসলামের ১০ মাসের কারাদণ্ডের পাশাপাশি ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় অন্য বন্দিদের সঙ্গে কারাগার থেকে পালিয়ে যান মোজাম ও রফিকুল। পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে এসে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় শ্যামনগর থানা পুলিশ। পৃথক অভিযানে দুজনকেই গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। কারাগার থেকে পালিয়ে থাকা অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ওই বছরের ১৫ আগস্ট মামলা করা হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন আটক হলেও ৪১ জন দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। সর্বশেষ অভিযানে মোজাম ও রফিকুল গ্রেপ্তার হওয়ায় পলাতক বন্দির সংখ্যা আরও কমল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493