খুলনা ব্যুরো:
খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন জয় ঢালী। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

