বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় বিপুল পরিমাণ ডায়মন্ডসহ গ্রেপ্তার ১

মধুমতি ডেস্ক
খুলনার হরিণটানা থানা পুলিশের বিশেষ চেকপোস্টে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ডায়মন্ড ও স্বর্ণালংকারসহ মো. সাইদুল (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ২৮ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃত মো. সাইদুল কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়া কুড়ি গ্রামের মীর হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ থানার আমবাগিচা খালপাড় এলাকার একটি তিনতলা বাড়িতে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্ট ডিউতিকালে সন্দেহজনক গতিচলাচলের কারণে ওই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়:
​স্বর্ণখচিত ডায়মন্ডের ৩টি চেইন ও ১টি লকেট, ​বিভিন্ন ধরনের ৪৫ পিস ডায়মন্ডের নাকফুল (নোজ পিন), ​বিভিন্ন ধরনের ১২ জোড়া ডায়মন্ডের কানের দুল, ​৮ পিস ডায়মন্ডের লকেট, ​৩টি ডায়মন্ডের আংটি, ​২টি ডায়মন্ডের ব্রেসলেট। ​এ ঘটনায় হরিণটানা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

উদ্ধারকৃত মূল্যবান ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে ও উৎস সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493