বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

বিপিএল স্থগিতের বিষয়টি জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক:

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল কয়েক দিন আগেই এ ঘোষণা দিয়েছেন। তবে বিপিএল না হওয়ার বিষয়টি তিনি জানতেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাংবাদিকদের কাছ থেকেই বিষয়টি প্রথম জানতে পেরেছেন বলে দাবি করেছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) মিরপুর ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিপিএল স্থগিতের বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল তার সঙ্গে কোনো আলোচনা করেছেন কি না এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, ‘না, আমি তো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমি তো জানতামই না যে, তারা (এ বছর বিপিএল) খেলবে না।’

বিপিএল কেন এবার আয়োজন করা সম্ভব হচ্ছে না, সে বিষয়ে কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে দেশের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এর আগে ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকাকালে বিপিএল আয়োজনের জন্য তাকে চাপ দিয়েছিলেন তামিম ইকবালসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার। এবার তামিম নিজেই বিসিবির সভাপতি হওয়ার পর বিপিএল আয়োজন না হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা উচিত বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে এবার কেন বিপিএল আয়োজন করা যাচ্ছে না, সেটি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আমার মনে হয়, বিপিএল যেহেতু অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট, তাই এটা প্রত্যেক বছর হওয়া উচিত। এবার এটা কেন হবে না, সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্টগুলো নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখব।’

বিপিএল নিয়মিত আয়োজনের ক্ষেত্রে ভবিষ্যতে প্রয়োজনীয় বিষয়গুলো নজরদারিতে রাখার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493