রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

খুলনায় ২৮তম জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠল

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ বিরতির পর ব্যাট-বলের শব্দে মুখর হয়ে উঠেছে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। দেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির আসর ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এবারের জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শাহনিয়ান তানিম, পরিচালক ও নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম তুহিন এবং পরিচালক শান্তনু সুমিত উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির টুর্নামেন্ট কমিটির সদস্য শরীফুল ইসলাম অপু, বিসিবির কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খাইরুল ইসলামসহ স্টেডিয়ামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। সকালের কন্ডিশন ও উইকেটের সুবিধা কাজে লাগানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ফলে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক খুলনা।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে খুলনা বিভাগ।

এবারের জাতীয় ক্রিকেট লিগে দেশের আটটি বিভাগীয় দল অংশ নিচ্ছে। চার দিনের ম্যাচের এই প্রতিযোগিতা লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে এবং প্রত্যেক দল মোট সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

সূচি অনুযায়ী, প্রায় দেড় মাসব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলোয়াড়দের দক্ষতা ও ধারাবাহিকতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের টেস্ট ক্রিকেটার তুলে আনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে জাতীয় ক্রিকেট লিগকে বিবেচনা করে বিসিবি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581