রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই সেমিফাইনালে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমসের ক্রিকেটে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ের সুবিধায় কোনো বল না খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে দল দুটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাকিস্তান ও হংকং, চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় নির্ধারিত সময়ে টসও করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

একই কারণে বিকেলে ভারত ও আফগানিস্তানের মধ্যকার কোয়ার্টার ফাইনালও মাঠে গড়ায়নি। বৃষ্টির পর পুরো মাঠ ভেজা ও স্যাঁতসেঁতে থাকায় কোনো বল না গড়িয়েই ম্যাচটি বাতিল করা হয়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সেই নিয়মে বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত এবং ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তান সরাসরি শেষ চারে উঠে গেছে।

ফলে বিদায় নিতে হয়েছে আফগানিস্তান ও হংকংকে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581