বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

মিরপুরে মালয়েশিয়াকে ৬৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ১৫৯ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত সফরকারীদের হারিয়েছে ৮৯ রানের বড় ব্যবধানে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা অবশ্য ছিল বেশ ইতিবাচক। ওপেনার জাওয়াদ আবরারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে এইচপি। ১৮ বলে ২৮ রানের ইনিংসে চার-ছক্কার ঝলক দেখান তিনি। তবে জাওয়াদের বিদায়ের পর ব্যাটিংয়ে কিছুটা ছন্দপতন ঘটে। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে মাঝের ওভারে চাপে পড়ে বাংলাদেশ।

আরিফুল ইসলাম ১২ বলে ১৫, সাব্বির ১২ বলে ১৪ এবং সাকলাইন ২৬ বলে ৩২ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর পায় বাংলাদেশ। ২২ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় এইচপি। মালয়েশিয়ার হয়ে বিজয় উনি নেন সর্বোচ্চ তিনটি উইকেট।

জবাবে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে বাংলাদেশের হয়ে উইকেটের খাতা খোলেন আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও ৫ বল খেলে রানের খাতা না খুলেই ফিরে গেলে শুরুতেই বড় ধাক্কা খায় সফরকারীরা।

তিন নম্বরে নেমে আহমেদ আকীল ওয়াহিদ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ২৫ বলে ২৯ রান করে তিনিই হন মালয়েশিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু একপ্রান্তে উইকেট পড়তে থাকায় ম্যাচে ফিরতে পারেনি দলটি। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের স্কোর দাঁড়ায় মাত্র ৪২ রানে।

পরের দিকে মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি সাময়িকভাবে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ বলে ১৪ রান করা বিজয়কে ফেরান আবদুল গাফফার সাকলাইন। আর ২২ বলে ১৫ রান করা আমির আজিমকে সাজঘরে পাঠান মোহাম্মদ রুবেল হাসান।

মাত্র ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারেই তাদের ইনিংস থামে ৬৯ রানে। এতে ৮৯ রানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশ এইচপির।

এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট, সোমবার। একই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493