রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
ধর্ম ও জীবন

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান

ছবি সংগৃহীত

ধর্ম ও জীবন ডেস্ক:

নতুন বছর শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে।

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবিহর নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর রাতে সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা রাখা শুরু হতে পারে।

এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581