রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
ধর্ম ও জীবন

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি সংগৃহীত

ধর্ম ও জীবন ডেস্ক:

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে পবিত্র রমজান মাসের আগে আর চারটি চন্দ্র মাস বাকি থাকবে।

ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত প্রায় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম বা মহাজাগতিক সংযোগ ঘটবে।

আল খালিজ পত্রিকার বরাতে তিনি বলেন, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানের এই হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে ক্ষেত্রে ২০২৭ সালের ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী। তাই জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া তারিখগুলোকে সম্ভাব্য হিসাব হিসেবেই বিবেচনা করতে হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581