বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমকের নতুন ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে নিজের ভ্লগ সিরিজে হাজির হয়েছেন তিনি।

চমকের ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বটি উৎসর্গ করা হয়েছে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ পথচলা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ঐতিহাসিক প্রসঙ্গও উপস্থাপন করা হয়েছে।

ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্থানে। সেখানে চমকের পরনে দেখা যায় হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস। পোশাক, সাজসজ্জা ও ক্যামেরার সামনে তার উপস্থাপনার ধরন খালেদা জিয়ার বহুল পরিচিত উপস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় প্রকাশের পর থেকেই বিষয়টি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।

ভিডিওর ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ও আপসহীন নেত্রী হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

ভিডিও প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দর্শক চমকের মেকআপ, পোশাক ও চরিত্রায়নের প্রশংসা করেছেন। কারও কারও মতে, পর্দায় তার উপস্থিতি খালেদা জিয়ার সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ যে প্রথম দেখায় বিভ্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

একজন দর্শক মন্তব্য করেন, চমকের চরিত্রায়ন বেশ বিশ্বাসযোগ্য হয়েছে। অন্য একজন তার অভিনয় ও উপস্থাপনার দক্ষতার প্রশংসা করে এটিকে ব্যতিক্রমী একটি কাজ হিসেবে উল্লেখ করেছেন।

তবে শুধু অভিনয় বা ভ্লগিং নয়, চলতি বছর রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছেন চমক। বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ এবং পরবর্তীতে দলটির আনুষ্ঠানিক সদস্য হওয়ার বিষয়টি নিয়ে তখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছিল।

শোবিজে চমকের যাত্রা শুরু হয় ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে। পরে ২০২০ সাল থেকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-সহ বিভিন্ন নাটক ও ওয়েবভিত্তিক কাজে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।

এবার খালেদা জিয়ার অবয়ব ধারণ করে তৈরি করা ভিডিওটি তার অভিনয়জীবনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে নির্মিত ভিন্নধর্মী কনটেন্ট হিসেবেও নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493