বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস, নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি

বিনোদন ডেস্ক:

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে দেশটির বিভিন্ন এলাকায় সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে নেপালে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিরাপদে আছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি পোখারায় অবস্থান করছেন। বন্যার কারণে পোখারা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার মহাসড়ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ফিরতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, তিনি পোখারায় নিরাপদে আছেন। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ের অবস্থা অত্যন্ত খারাপ। সড়কটি স্বাভাবিক হতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে তিনি জানতে পেরেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারাতে আছি। যেখানে আছি নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে।’

তিনি জানান, তাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবেন তিনি। কাঠমান্ডু থেকে শুক্রবারের ফ্লাইটে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে বন্যার কারণে ফ্লাইটে ব্যাপক চাপ রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

নেপালের ভয়াবহ পরিস্থিতিতে নিজের জন্য উদ্বিগ্ন না হয়ে সবার কাছে দোয়া চেয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমার জন্য চিন্তা করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যেই নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন অপু বিশ্বাস।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493