বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

দীর্ঘ বিরতি শেষে ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক:

ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত ধারাবাহিকে ফিরছেন তিনি। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এর মধ্য দিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুমাইয়া শিমু। অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এটা আমার নিজের জায়গা, তাই এই জায়গাটাকে খুব মিস করতাম। আবার কাজ করতে পারছি, এটা ভেবে খুবই ভালো লাগছে।’

নতুন ধারাবাহিক প্রসঙ্গে শিমু বলেন, কাজটি কেমন হবে, তা এখনই বলা কঠিন। তবে সবাই নিজেদের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করছেন। দীর্ঘ বিরতির পর পরিচিত অভিনয়জগতে ফিরতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।

‘ফিরে আসার গল্প’-এ তরুণ প্রজন্মের বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে অভিনয় করছেন সুমাইয়া শিমু। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যারা নিয়মিত অভিনয় করছেন, তাদের অনেকের সঙ্গেই আগে কাজ করার সুযোগ হয়নি। তাঁদের কাছ থেকেও শেখার অনেক কিছু রয়েছে।

শিমু বলেন, ‘সেলিম ভাই, জাহিদ ভাই, মিঠু আপার মতো গুণী শিল্পীদের কাছ থেকে যেমন অনেক কিছু শিখেছি, ঠিক তেমনি এখনকার নতুনদের থেকেও শেখার আগ্রহ রয়েছে।’

এর আগে নুহাশ হুমায়ূনের জনপ্রিয় ওটিটি সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয় করে প্রশংসিত হন সুমাইয়া শিমু। সে সময় তিনি জানিয়েছিলেন, পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরতে চান। ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের মাধ্যমে সেই প্রত্যাবর্তনই এবার বাস্তব হলো।

দীর্ঘ অভিনয়জীবনে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘ফাঁদ ও বগার গল্প’-এর মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন সুমাইয়া শিমু।

এদিকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেই সাফল্যের পর তাঁর নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ সুমাইয়া শিমুর অভিনয়ে ফেরার খবর নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493