বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ পরীমনি

বিনোদন ডেস্ক:

ঢালিউড অভিনেত্রী পরীমনি নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটির নাম ‘সেপারেশন’। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং চলছে। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছেন পরীমনি। এবার একই নির্মাতার পরিচালনায় ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি।

‘সেপারেশন’-এ পরীমনির চরিত্র ও গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ইমতিয়াজ বর্ষণের চরিত্র সম্পর্কেও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নির্মাণসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ওয়েব ফিল্মটির শুটিং হবে। পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের বাইরে এতে আর কারা অভিনয় করছেন, সে বিষয়েও এখনো বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493