রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বিনোদন

মাতৃত্বের পর বদলে গেছে সৌন্দর্য নিয়ে ক্যাটরিনার দৃষ্টিভঙ্গি

বিনোদন ডেস্ক:

মা হওয়ার পর নিজের চেহারা ও ত্বকে আসা পরিবর্তন নিয়ে নানা আলোচনার মধ্যে এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মাতৃত্বের পর ত্বকের যত্ন, নিজের পরিচর্যা এবং সৌন্দর্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে কী ধরনের পরিবর্তন এসেছে, তা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন ক্যাটরিনা। মাতৃত্ব কীভাবে তার ত্বক ও শরীরের যত্নের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গর্ভাবস্থার পর তার ত্বক আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। ফলে কোন প্রসাধনী তার ত্বকের জন্য উপযোগী, তা নির্ধারণ করাও তার জন্য কিছুটা কঠিন হয়ে পড়ে।

প্রসাধন ব্র্যান্ড ‘কে বিউটি’র সহ-প্রতিষ্ঠাতা ক্যাটরিনা বলেন, ওই সময়ে তিনি এমন পণ্য খুঁজছিলেন, যা ত্বককে প্রশমিত করার পাশাপাশি পুনরুজ্জীবিত করতে পারে। ব্র্যান্ডটির একটি ক্রিমের চূড়ান্ত পরীক্ষার সময় তিনি লক্ষ্য করেন, সেটি ব্যবহারের পর তার ত্বক তুলনামূলকভাবে শান্ত ও সতেজ অনুভূত হচ্ছে।

ত্বকের যত্নে ‘স্কিন ব্যারিয়ার’ বা ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর সুস্থ রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। তার মতে, ত্বকের সংবেদনশীলতা বেড়ে গেলে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে এর স্বাভাবিক সুরক্ষা স্তর ঠিক রাখা গুরুত্বপূর্ণ।

মডেলিং ও অভিনয়জীবনের শুরুর সময়ের সৌন্দর্যের ধারণার কথাও স্মরণ করেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্যের প্রচলিত মাপকাঠি ও বাহ্যিক উপস্থাপনের ওপর যে গুরুত্ব ছিল, সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

ক্যাটরিনার ভাষ্য, এখন তার কাছে ‘সেরা লুক’ মানে শুধু বাহ্যিকভাবে সুন্দর দেখানো নয়; বরং ভেতর থেকে সুস্থ, স্বস্তিতে এবং ভালো বোধ করাটাই সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। মাতৃত্বের অভিজ্ঞতার পর নিজের শরীর ও ত্বকের প্রতি তার দৃষ্টিভঙ্গিতেও এসেছে সেই পরিবর্তনের ছাপ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581