স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির খুলনা জেলা কমিটি চূড়ান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হতে পারে। চূড়ান্ত কমিটিতে আসাদুল্লাহ গালিবকে আহ্বায়ক, শেখ ওমর হামজাকে সদস্য সচিব এবং তামিম হাসান লিয়নকে মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে।
দলীয় সূত্র জানায়, খুলনায় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে কমিটির নেতৃত্ব ও কাঠামো নিয়ে আলোচনা শেষ হয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি চলছে।
নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কমিটি ঘোষণার পর খুলনা জেলা ও বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য পদে কারা থাকছেন, তা আনুষ্ঠানিক ঘোষণার পরই বিস্তারিত জানা যাবে।
জাতীয় ছাত্রশক্তির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, কমিটি প্রায় চূড়ান্ত। যে কোন সময় ঘোষণা করা হতে পারে। কমিটির ক্ষেত্রে অবশ্যই দক্ষ ও ত্যাগীদের মূল্যায়িত করা হবে।

