বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

রাজনীতি ডেস্ক:

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) রাজধানীতে সংসদ অভিমুখে পদযাত্রা এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে জোটটি।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানোর কথা জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

বিবৃতিতে বলা হয়, ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

১১ দলীয় ঐক্য জানিয়েছে, তারা এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন করছে। কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493